iONE-এ প্রতিটা অর্ডার ফোনে নিশ্চিত করা হয় আর ডেলিভারির সময় পণ্য হাতে পেয়ে টাকা দেন (Cash on Delivery) - তাই ভুল পণ্য বা ক্ষতিগ্রস্ত পণ্য নেওয়ার ঝুঁকি থাকে না বললেই চলে - তবু কোনো সমস্যা হলে নিচের নিয়মে আমরা পাশে আছি
ডেলিভারির সময় দেখে নিন
- ডেলিভারি নেওয়ার সময় বক্স, সিল আর মডেল মিলিয়ে নিন
- ভুল মডেল, ভুল রং/স্টোরেজ বা ক্ষতিগ্রস্ত বক্স হলে পণ্যটি গ্রহণ করবেন না - আমরা সঠিক পণ্য পাঠিয়ে দেব, অথবা অর্ডার বাতিল হবে
- চাইলে শোরুমে এসে বক্স খোলা থেকে Serial আর IMEI আপনার চোখের সামনে মিলিয়ে নিতে পারেন
পণ্য পাওয়ার পর সমস্যা
- ভুল পণ্য পেয়েছেন অথবা বক্স খোলার সাথে সাথেই পণ্যে সমস্যা (dead on arrival) পেলে ২৪ ঘণ্টার মধ্যে WhatsApp বা ফোনে জানান
- বক্স, সব accessories আর invoice সহ পণ্যটি যেমন পেয়েছেন তেমন অবস্থায় রাখুন
- যাচাই করে সমস্যা নিশ্চিত হলে একই পণ্য replacement দেওয়া হবে, আর সেটি stock-এ না থাকলে পূর্ণ refund
যেগুলো ফেরত নেওয়া হয় না
- মন পরিবর্তনের কারণে সিল খোলা বা activate করা device
- ব্যবহারের পরে তৈরি হওয়া physical damage, পানি বা তরলে ক্ষতি
- সিল খোলা accessories (যেমন cable, charger, cover, protector)
ব্যবহারের সময় কোনো ত্রুটি
পরে কোনো hardware সমস্যা হলে সেটি warranty-র আওতায় দেখা হবে - Apple Official version-এ ১ বছরের Apple warranty, আর অন্য version-এর warranty অর্ডার নিশ্চিত করার সময় জানিয়ে দেওয়া হয় - iONE Care+ থাকলে তার শর্ত অনুযায়ী সুবিধা পাবেন - বিস্তারিত দেখুন
অর্ডার বাতিল
পণ্য পাঠানোর আগে যেকোনো সময় WhatsApp বা ফোনে জানিয়ে অর্ডার বাতিল করতে পারবেন - এর জন্য কোনো খরচ নেই
Refund কীভাবে পাবেন
Refund অনুমোদন হলে ৭ কর্মদিবসের মধ্যে bKash/Nagad-এ অথবা শোরুমে নগদ দেওয়া হবে - প্রয়োজনে যোগাযোগ করুন: WhatsApp বা 01778-479929